কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০২:৪২ পিএম


কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক হয়েছে। 

আটক দুই বাংলাদেশি হলো নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া। 

আরও পড়ুন

বিজিবি ও স্থানীয়রা জানান,  রোববার (১৩ এপ্রিল) রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করে। এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে। 

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুব উল হক জানান, দুই যুবকের আটক হওয়ার খবর পেয়েছি। বিকেলে পতাকা ঠৈকের জন্য বিএসএফকে আহ্বান করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission