ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ পুলিশ সদস্যের, অতঃপর...

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিজের ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত থাকার পর গত বছরের ১ আগস্ট তিনি অবসরে যান। প্রায় সাত বছর ধরে তিনি সপরিবারে পেশকার বাড়ির একটি ভবনে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

স্থানীয়দের মতে, অবসরে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনার সময় নাছির আহমদের স্ত্রী ও প্রতিবন্ধী বড় ছেলে গ্রামের বাড়িতে ছিলেন।
বাসায় ছিলেন কেবল নাছির ও তার কলেজপড়ুয়া ছোট ছেলে ইমরান হোসেন (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুমন্ত অবস্থায় ইমরানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন নাছির। রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ইমরান প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। পেছনে দা নিয়ে ধাওয়া করেন নাছির। এ সময় প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। অন্য এক ভাড়াটিয়া এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।

তিনজনকে রক্তাক্ত করার পর নাছির আহমেদ দ্রুত ওই ভবনের তৃতীয় তলার ছাদে উঠে যান। সেখান থেকে তিনি নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় দা হাতে তিনি কিছুক্ষণ বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল জানান, হাসপাতালে আনা চারজনের মধ্যে নাছির আহমেদ মারা গেছেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে ইমরান ও স্বপনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গড়ইখালীতে অবস্থিত শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটক শিকল দিয়ে পেঁচিয়ে তালাবদ্ধ করে রেখেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ফটকে নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা ছাত্রলীগের ‘ধর্মঘাট’ লেখা একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগনেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
তিন মাস পর কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, করা হবে ‘ছেলের মুখোমুখি’
মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মরদেহে আঘাত ও কালশিটে দাগ দেখেছিলেন স্বজনেরা। সন্দেহ হয়, স্বাভাবিক মৃত্যু নয়; নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন সুফিয়া বেগম।
তিন মাস পর কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, করা হবে ‘ছেলের মুখোমুখি’
বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী, অতঃপর....
শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ফলে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মো. উসমান মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী, অতঃপর....
আরও পড়ুন
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩