ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাংগ্রাই উৎসব 

প্রতিটি জাতি নিজস্ব সংস্কৃতির মাধ্যমে স্বাধীনভাবে উৎসব পালন করবে: সাচিং প্রু

বান্দরবান, প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
বান্দরবানে সাংগ্রাই উৎসবের শোভাযাত্রায় সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও অতিথিরা : ছবি আরটিভি

প্রতিটি জাতি নিজস্ব সংস্কৃতির মাধ্যমে স্বাধীনভাবে তাদের উৎসব পালন করে যাবেন বলেছেন বান্দরবান সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

সোমবার (১৩ এপ্রিল) সকালে পাহাড়িদের সাংগ্রাই উৎসব উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তৃায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। বহু বছর পর সকলের অংশগ্রহণে সাংগ্রাই উৎসবটি পালন করে হচ্ছে। জেলার সকল সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব মিলেমিশে এবং শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করবেন।

বান্দরবানে প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয় পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। এই উৎসবের পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে নেন পাহাড়িরা।

এ সময় সাংসদ সাচিং প্রু একটি শোভাযাত্রায় অংশ নেন। এটি জেলা শহরের রাজার মাঠে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে শেষ হয়। সেখানে বয়স্ক পূজা, যেখানে প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করেন নবীন প্রজন্ম। এই পূজার মধ্য দিয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মঙ্গল কামনা করা হয়।

আরও পড়ুন

এদিকে শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মারমা, ত্রিপুরা, বম, খুমী, তঞ্চঙ্গ্যা, চাকমা, ম্রোসহ ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। তাদের বর্ণিল উপস্থিতি আর নৃত্য-গানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন এবং আনন্দে মেতে ওঠে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।

এছাড়াও বিকেলে প্রতিটি মারমা পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় পিঠা তৈরির উৎসব। পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করেন সবাই। উৎসবের এই অংশটি পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

অপরদিকে পাহাড়ী তরুন-তরুনীরা জানান, পানি বর্ষণের মাধ্যমে অতীতের সকল দুঃখ, জরা, গ্লানী, পাপ ধুয়ে মুছে সুখ সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে নতুন বছরকে বরণ করেন। বুদ্ধ মূর্তি স্নান করিয়ে মহা পূণ্য অর্জনের জন্য পুরানো বছরের সকল দুঃখ, গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নেন এই সাংগ্রাই উৎসবে।

সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি আহ্বায়ক চথুইপ্রু মারমা বলেন, সাংগ্রাইয়ে পাহাড়ের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সাংগ্রাই শুধু একটি উৎসব নয়, এটি পাহাড়ের মানুষের জীবনের সাথে মিশে থাকা এক অনন্য সংস্কৃতি। যেখানে আনন্দ, সম্প্রীতি আর ঐতিহ্যের মেলবন্ধনে নতুন বছরের সূচনা হয় আশা আর ভালোবাসার বার্তা নিয়ে। অনুষ্ঠানকে ঘিরে পাহাড়ী-বাঙালিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের উপস্থিতিতে এক উৎসবের নগরিতে পরিণত হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
খুলনায় ছিনতাইয়ের সময় ধারালো চাপাতি দিয়ে পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর সোনাডাঙা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন— মো. ইব্রাহিম গাজী। গ্রেপ্তার মিরাজ (৩৯) নগরীর হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। ইব্রাহিম গাজীর (৪২) বাড়ি নগরীর টুটপাড়ার সরকারপাড়া এলাকায়। এসআরবি-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে বৃহস্পতিবার স্পেশাল কোম্পানির একটি দল নগরীর সোনাডাঙা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসআরবি-৬ খুলনার উপ-অধিনায়ক ও স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এ ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার সহযোগী ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গত ৯ অক্টোবর গভীর রাতে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে নগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে।  এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর উপর্যুপরি কোপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আওয়াল হোসেন খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। আরটিভি/এসআর  
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...
নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা এক দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। আরটিভি/টিআর
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...
সড়কে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা পিছনে বসা ছিল প্রেমিক, অতঃপর...
যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে প্রেমিক প্রেমিকার মৃত্যু হয়েছে।
সড়কে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা পিছনে বসা ছিল প্রেমিক, অতঃপর...
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের পর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া’, ‘দুর্নীতিবাজ’, ‘লোভী’, ‘ধান্দাবাজ’, ‘মিথ্যাবাদী’ ও ‘ফ্যাসিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে কলেজে প্রবেশে বাধা দেন তারা। শিক্ষার্থীদের বাধার মুখে দীর্ঘ সময় কলেজের সামনে অবস্থান করতে হয় মাকসুদা ইয়াসমিনকে। পরে দুপুর ২টার দিকে কলেজে প্রবেশ করতে না পেরে গেট থেকেই ফিরে যান তিনি। এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বিষয়টি আমি শুনেছি। এখন তার বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আরটিভি/টিআর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
আরও পড়ুন
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী