ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নববর্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সাদাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পহেলা বৈশাখে ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সাদাদ আহমেদ (১৪) নামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার এসআই নুরুজ্জামান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত সাদাদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার বাংলাদেশ ব্যাংকে (রাজশাহী) কর্মরত সাইফুজ্জামান বাচ্চুর ছেলে এবং গাইবান্ধার বেসরকারি এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সাদাদ গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থেকে পড়ালেখা করতো। তার নানার বাড়ি গাইবান্ধা শহরের পূর্ব পাড়ায়।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নববর্ষ উপলক্ষ্যে আজ দুপুরে ৪ বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় সাদাদ। তারা খোলাহাটি ইউনিয়নের ঘাঘট নদীর মিনি জাফলং নামে পরিচিত (ভেড়ামারা ব্রীজ) স্থানে বেড়াতে যায়। এসময় সাদাদ হঠাৎ করে নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে সাদাদের খোঁজ পাচ্ছিল না তার তিন বন্ধু।

পরে ওই বন্ধুরা বিষয়টি প্রথমে তাদের স্কুলের এক শিক্ষককে অবহিত করে। পরে ঘটনাটি দমকল বাহিনীকে অবহিত করার পরে স্থানীয়রাসহ উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও উদ্ধারে ব্যর্থ হলে, রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে আরও একঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করেন তারা।

সাদাদের মামা জুয়েল বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিল সাদাদ। কিন্তু ফিরল লাশ হয়ে, এটা মেনে নেওয়া আমাদের জন্য অনেক কঠিন। তারা দুই ভাই, সাদাদ ছোট ছিল।

এসময় তিনি আরও জানান, আমার বোনের বাড়ি সুন্দরজাহান মোড়ে। সাদাদের মা এখানে থাকবে বলে এসকেএস স্কুলে ছোট ছেলেকে ভর্তি করে দেয়।

রংপুর থেকে আসা ডুবুরি দলের প্রধান ( লিডার) আসাদুজ্জামান বলেন, আমরা প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছি। পরে ব্রিজের পাশের গভীর খাদ থেকে মরদেহ পাই। সদর থানা পুলিশকে মরদেহ বুঝিয়ে দিয়েছি।

উদ্ধার অভিযানে থাকা গাইবান্ধা সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে নদীতে ডুবে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রংপুরের ডুবুরি দল। আমরা সাড়ে ৭টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

আরটিভি/এমএস/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের
যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান
স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা
মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রেশন!