আ.লীগ নেতার বাড়ি থেকে রোহিঙ্গা যুবক আটক

আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০১:৩৬ পিএম


আ.লীগ নেতার বাড়ি থেকে রোহিঙ্গা যুবক আটক
আটক রোহিঙ্গা যুবক নূর হোসেন ওরফে নুর হাসান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে নূর হোসেন ওরফে নুর হাসান (৪০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক যুবক নুর হাসান কক্সবাজার জেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক সি-০১-১১) বাসিন্দা।

জানা গেছে, নুর হাসান আওয়ামী লীগ নেতা হামজেলার বাড়িতে বেড়াতে এসে কয়েক দিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে সাদুল্লাপুর থানা পুলিশ হাসানকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

সাদুল্যাপুর থানার ইনচার্জ মো. তাজউদ্দিন খন্দকার গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে। তিনি কীভাবে সেখানে এসেছেন এবং কার সঙ্গে যোগাযোগ ছিল— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়লেও গাইবান্ধার মতো উত্তরাঞ্চলীয় জেলায় তাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন এলাকায় নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission