ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাসের ধাক্কায় একই পরিবারের তিন জনসহ নিহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি : আরটিভি

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫০), ইউসুফ আলীর দুই মেয়ে নিলুফা আক্তার (৩৫), কেয়া আক্তার (১৫) ও ভাতিজি জামাই ও একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন, তিওর জালাল গ্রামের বাসিন্দা তাহিরপুর উপজেলার বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী নেওয়াজ। তবে নিহত সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহন। এ সময় সুনামগঞ্জ থেকে সিএনজি ইন্নী পরিবহন-১ করে সিলেটে যাচ্ছিলেন ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজী জামাই। পথে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে রিফাত পরিবহনের বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং তাদের পরিবহন করা সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে গিয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়।

এতে সিএনজির চালক ও ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। নিহতের দুই মেয়ে নিলুফা আক্তার, কেয়া আক্তার ও ভাতিজি জামাই মো. শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়।

এ সময় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়।

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম ডালিম বলেন, হঠাৎ করে বিকট শব্দ শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি একটি বাস বাম দিক থেকে গিয়ে ডান দিকের খাদে পড়ে আছে। একটি সিএনজি বাসের পাশের দুমড়ে মুছড়ে পড়ে আছে। ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুইজন যাত্রী মারা যায়। বাসটি সিলেট থেকে নিয়ম মোতাবেক সড়কের বামপাশ দিয়ে সুনামগঞ্জে যাওয়ার কথা।

ঘটনার প্রত্যক্ষদর্শী জালালপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, আমি সড়কের পাশেই বাড়ির সামনে কাজ করছিলাম। হটাৎ দেখি একটি বাস রাস্তার বাম পাশ থেকে একটি সিএনজিকে জোরে ধাক্কা দিয়ে ডান দিয়ে যাচ্ছে। পরে দেখি সিএনজির দুইজন মারা গেছে। সিএনজির ভেরতে থাকা দুই মহিলাসহ আরও তিন জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে আমরা সিলেটে পাঠাই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ছাতকের জালালপুর এলাকায় বাস-সিএনজি দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন নিহত হয়েছেন। দুই জনের লাশ সুনামগঞ্জে আছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ