ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় ৩ দিনব্যাপী ‘বউ মেলা’ শুরু

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বউ মেলা।

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা শত বছর ধরে সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে শতাব্দীপ্রাচীন বটগাছের নিচে হিন্দু ধর্মাবলম্বী বউঝিরা জড়ো হন। গৃহবধূরা এ মেলায় অংশ নেন বলে এ মেলাকে বউ মেলা নাম দেওয়া হয়েছে।

স্বামীর ‘সোহাগিণী’ বউ হতেই হিন্দু নারীরা ছুটে আসেন এ পূজায়। এ দিনে ঝুড়ি ভরা বৈশাখী ফলের ভোগের সঙ্গে কবুতর ওড়ানো হয় গাছ দেবতার উদ্দেশ্যে। তবে বউ মেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী।

বুধবার দুপুরে মেলায় গিয়ে দেখা গেছে, স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বী নারীরা ঝুড়িতে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল, কবুতর ও দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হয়ে পূজা অর্চনা করছেন। এ গাছটি সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত। কিন্তু এলাকায় এটাকে বলা হয় বউতলা। অসংখ্য নারীর পদচারণায় মুখরিত হয়ে ওঠা এই মেলার নাম বউ মেলা। পুরুষরাও যান তবে সংখ্যায় কম। প্রতি বছরের মতো এবারও সিদ্ধেশ্বরী কালীতলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজার আয়োজন করেছে। নারীরা মৌসুমী ফল নিয়ে লাইন ধরে বটগাছ তলে ভোগ দিচ্ছেন। মৌসুমী ফলের স্তুপ জমে উঠেছে বটবৃক্ষ গাছতলায়। সেই স্তূপ করা ফল পূজা অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। স্বামী-সংসারের বাঁধন যেন আমৃত্যু অটুট থাকে সেই কামনাতেই পূজার আয়োজন। পূজার পরপরই শুরু হয় তিন দিনব্যাপী বউ মেলা। আর এ বউ মেলার কারণে বটগাছটি হয়ে উঠেছে দেবতা।

বউ মেলায় পূজা দিতে আসা স্মৃতি অর্পূনা দাস বলেন, জন্মেও পর থেকে দেখছি আমার মা ও মাসিরা এ বৃক্ষকে পূজা দেন। আমার বিয়ের পর থেকে আমিও এখানে পূজা দিয়ে আসছি। আমরা সিদ্ধেশ্বরী কালী দেবী হিসেবে এ বৃক্ষকে পূজা দেই। প্রথা অনুযায়ী মাটি নিয়ে এ বৃক্ষের গোড়ায় বিভিন্ন বয়সী নারীরা মাটি দিয়ে থাকেন। মাটির সঙ্গে একটি করে কড়ি দিতে হয়। এতে মনোবাঞ্ছনা পূর্ণ হয়। তাছাড়া পরিবারের সদস্য যতজন ততবার মাটি দিতে হয়।

পূজায় আসা দেবী দাস বলেন, পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করেছি। বিশেষ করে স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করেছি। এবার আমি প্রথম এসেছি ও ভালো লাগছে।

গীতা রানি দাস বলেন, আমি প্রথমবার এ মেলায় এসে পূজা দিয়েছি। স্বামী ও সন্তানের মঙ্গল কামনা করেছি ও পরিবারের জন্য মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।

সরেজমিনে দেখা গেছে, বটগাছের গোড়ায় বিভিন্ন বসয়ী নারীরা মাটি দিচ্ছেন। আবার কেউ দুধ ঢেলে দিচ্ছেন। নানা রকমের ফলও দিচ্ছেন কেউ। ঢাকের তালে বৃক্ষতলে পূজায় মগ্ন নারীরা। এ ছাড়া মেলা প্রাঙ্গণে বাঁশি, কাঠের হাতি, ঘোড়া ও মৃৎশিল্পসামগ্রী, চেয়ার, পিঁড়ি, জলচৌকি ও ঐতিহ্যবাহী খই, উড়খা, কদমা, পেঁয়াজু, নিমকি, জিলাপিসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে। বউ মেলা নারীদের হলেও এখানে পুরুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

আরও পড়ুন

সিদ্ধেশ্বরী বটতলায় কালী পূজার আয়োজক নিলোৎপল রায় আরটিভিকে বলেন, প্রায় শত বছরের অধিক সময়ধরে সিদ্ধেশ্বরী কালী মায়ের পূজা করা হয়। অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সার্বজনীনভাবে এ মেলার আয়োজন করেন। এ পূজায় দেশবাসী ও এলাকার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

সিদ্ধেশ্বরী বটতলায় কালী পূজার পুরোহিত পণ্ডিত উৎপল ভট্টচার্য বলেন, সনাতনী বিশুদ্ধ পঞ্জিকা মতে আজকে পহেলা বৈশাখ। সে অনুসারে সনাতন ধর্মালম্বীর বউ-ঝিরা এ মেলায় আসেন। পূজা অর্চনার মাধ্যমে পরিবার ও স্বামীর মঙ্গল কামনা করেন। এ বটতলায় মা সিদ্ধেশ্বরী নামে পূজা করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমানও (৫৫) আহত হয়েছেন।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় জুবায়ের মেম্বার দাঁড়িয়ে থেকে হামলা করান বলে তিনি অভিযোগ করেন। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বীরগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা হোসাইন বলেন, পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তার ভাষ্য, প্রথমে নাহিদের ওপর হামলা হয়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন। পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি বের হয়েছেন। রুজেল আহমেদ বলেন, আজ নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। এ বিষয়ে অভিযুক্ত পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়ের আহমেদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটা ব্রিজ পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরতর আঘাত করেছে। এরপরেও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, পূর্বের বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এসআর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আরও পড়ুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
মসজিদের ভেতরে ঢুকে কোরআন অবমাননা, যুবক আটক
সোনারগাঁয় তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ ৪ জন আটক