ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৭২ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুইজন আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:২৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুইজনকে আটক করা হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র‍্যাব-৯ এর অভিযানে ৭২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে উপজেলার কসবা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কসবা উপজেলার কায়েমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঈন সরকার (২৫)।

আরও পড়ুন

র‍্যাব-৯ সিলেটের সিপিসি-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া প্রায় ৮ লাখ টাকা মূল্যের একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-বি(বি) ধারায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো অবৈধভাবে দেশের অভ্যন্তরে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০