ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মসজিদের পুকুরে বিষ ঢেলে দিলেন দুই ব্যক্তি, মরে গেল ১০ লাখ টাকার মাছ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরে রাতে বিষ ঢেলে দিয়ে সকালে জোরপূর্বক ১০ লাখ টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে এ ঘটনাটি ঘটে এবং এ বিষয়ে রাতে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ করে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

অভিযুক্তরা হলেন—মো. এনামুল হক এবং মো. আব্দুর রাজ্জাক।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাবরগাড়ী মসজিদ কমিটি ১৩৪২ বাংলা সনে তফশিলি সম্পত্তি পত্তনি পেয়ে সেখানে পুকুর খনন করে মাছ চাষ শুরু করে। ওই আয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতনসহ অন্যান্য ব্যয় নির্বাহ করা হয়। সম্প্রতি আব্দুর রাজ্জাক নিজেদের সম্পত্তি দাবি করে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করছে। মামলা-মোকদ্দমার মাধ্যমে বর্তমানে গাবরগাড়ী জামে মসজিদ কমিটি পুকুরতির ভোগদখল করে আসছে। এ কারণে গত পাঁচ মাস ধরে পুকুরের মাছ ধরে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে আসছিলেন আব্দুর রাজ্জাকগং।

অভিযোগে আরও বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে মসজিদের পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ওই দুই ব্যক্তির নেতৃত্বে ১৫ থেকে ১৮ জন মিলে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যান। খবর পেয়ে, মসজিদ কমিটির সদস্যরা পুকুরপাড়ে গিয়ে তাদের মাছ ধরতে নিষেধ করলে দেশীয় অস্ত্র—লাঠিসোটা, রড ইত্যাদি নিয়ে হামলার চেষ্টা করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মাছ নিয়ে চলে যান।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন, পুকুরের পানিতে গ্যাস হয়েছিল। পুরো গ্রামের মানুষই মাছ ধরেছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষক না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যেই কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কক্সবাজারে চারদিনের আনন্দভ্রমণে গিয়ে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
এবার চাকুরি থেকে বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করে বিক্রির দায়ে অভিযুক্ত চাঁদপুরের ইউপির সেই প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীদের সদস্যরা। 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
তাড়াশে স্কুলে অভিভাবক ও মা সমাবেশ
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল
৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ হলেন মামুন
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!