ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে বিএনপি নেতাকে তুলে নিয়ে বেধড়ক পিটুনি

আরটিভি নিউজ চ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম
ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ছাকাম মোল্যার বাড়ি সদর উপজেলার গোপালগ্রামে। তিনি স্থানীয়ভাবে বিএনপির ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি সাদা মাইক্রোবাস তার বাড়ির সামনে এসে থামে। এসময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জানায়, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে থানায় নেওয়া হবে। এরপর তাকে দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের কাউকে সঙ্গে যেতে দেওয়া হয়নি।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, পাশের বেরইল পলিতা ইউনিয়নের একটি সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরিবারের অভিযোগ, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা প্রকৃত পুলিশ সদস্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে কাউকে তুলে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানিয়েছেন, ওই রাতে যারা পুলিশ পরিচয়ে গিয়েছিল তারা পুলিশের সদস্য নয়। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
আরও পড়ুন
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
মাগুরায় ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন