ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওর্য়াডের বলিদাপাড়া গ্রামে প্রতিবেশীর কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, বলিদাপাড়া এলাকায় একটি ভবনের সাবলেট বাসায় বসবাস করতেন মীর ফারুক ও তার পরিবার। তিনি সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তাদের সাথে সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে রাতে ধর্ষণের চেষ্টা করে। পরে সকালে বিষয়টি শিশুটি তার মায়ের কাছে জানালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত ফারুক তার নিজের কন্যার সাথে অনৈতিক সর্ম্পকে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুরিপানা খাওয়ার সময় গাভীর ওপর কুমিরের হামলা, আতঙ্কে স্থানীয়রা
বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে কুমিরের হামলায় একটি গাভী আহত হয়েছে।
কচুরিপানা খাওয়ার সময় গাভীর ওপর কুমিরের হামলা, আতঙ্কে স্থানীয়রা
হামলা-ভাঙচুর মামলায় কারাগারে ৬৫ বছরের বৃদ্ধা
কুষ্টিয়ায় নূরজাহান বেগম (৬৫) এক মামলার বাদী বৃদ্ধ নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে সারাদিন থানায় রেখে বিকেলে নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।
হামলা-ভাঙচুর মামলায় কারাগারে ৬৫ বছরের বৃদ্ধা
রাজশাহীতে ধুমধাম করে মোরগের জন্মদিন পালন, ঘটনা কী
রাজশাহীর পুঠিয়ায় বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া পাঁচটি ডিমের একটি থেকে জন্ম নেওয়া মোরগ ‘চুচু’র প্রথম জন্মদিন কেক কেটে উদ্‌যাপন করেছে একটি পরিবার।
রাজশাহীতে ধুমধাম করে মোরগের জন্মদিন পালন, ঘটনা কী
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
পাইকগাছায় ৪৮ ঘণ্টায় ১৪ জন আটক, চুরি যাওয়া ট্রাক উদ্ধার
খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাক উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ছয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাইকগাছায় ৪৮ ঘণ্টায় ১৪ জন আটক, চুরি যাওয়া ট্রাক উদ্ধার
আরও পড়ুন
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শেষ রক্ষা হলো না যুবকের
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ ২ বস্তু উদ্ধার
ছাত্রলীগ কর্মী দুই সহোদর গ্রেপ্তার