বান্দরবানে গাড়ি উল্টে ৯ পর্যটক আহত

আরটিভি নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ১০:০৬ পিএম


বান্দরবানে গাড়ি উল্টে ৯ পর্যটক আহত
ছবি: সংগৃহীত

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী গাড়ি উল্টে ৯ জন আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে বান্দরবান চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: নারায়ণগঞ্জের কাচপুরের আলী হায়দার (৪০), সাগর (৩৮), সবুজ (২৭), ইব্রাহিম (৪০),জাকির হোসেন (৫৫), তুহিন (১৬), মাহবুব (২৭)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানা গেছে, ঢাকার নারায়ণগঞ্জ থেকে বান্দরবানে বেড়াতে আসে পর্যটকবাহী একটি নোয়াহ গাড়ি। এ সময় কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে বান্দরবান শহরে আসার সময় শৈলপ্রপাত এলাকায় এলে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ৯ পর্যটক আহত হন।

একই টিমের সঙ্গে ঘুরতে আসা মুজিবুর রহমান মানিক জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আমরা ১৭ জন দুটি নোয়াহ গাড়ি নিয়ে বান্দরবানে ভ্রমণে আসি। আমরা কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে আসার সময় শৈলপ্রপাত নামক এলাকায় মোড় ঘুরতে গিয়ে আমাদের পিছনে থাকা অপর নোয়াহ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িতে আমাদের ১০ জন লোক ছিলো তার মধ্যে ৯ জন আহত হন। তাদের সবাইকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভার) ডা. মো. তারেকুল ইসলাম জানান, সকালে আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় ও দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, বান্দরবান শৈলপ্রপাত এলাকায় পর্যকটবাহী গাড়ি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৯ পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে দুজন গুরুতর আহত হন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission