ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে শহরের আদমপুর বেড়িবাঁধ সড়কের মেরিন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম উপাসনা ঘোষ (২২)। তিনি শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়টি। সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষে মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কলেজছাত্রী উপাসনা পূর্বপরিচিত আকাশ নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। একপর্যায়ে টেপাখোলা রিও ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বেড়িবাঁধ সড়ক হয়ে শহরে ফিরছিল।

পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উপাসনা ও আকাশ দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেলচালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরের চালকের সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
নরসিংদীর মনোহরদীতে একটি পুরনো পুকুরে ‘জলপরী’ দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় গত পাঁচ দিন ধরে সেখানে মানুষের ভিড় জমছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে নানা কল্পকাহিনীও ছড়িয়েছে।
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
নাটোরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর মারধরে সাহারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লাইলী বেগম পলাতক রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মনসুর আলীর স্ত্রী। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাহারা বেগম ও তার পুত্রবধূ লাইলী বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে লাইলী প্রায়ই শাশুড়িকে নির্যাতন করতেন। মঙ্গলবার(৬ অক্টোবর) বিকেলে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লাইলী বেগম লোহার বালতি দিয়ে সাহারা বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে তিনি গুরুতর আহত হন।  সাহারা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লাইলী বেগম পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আরটিভি/এসকে
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন করায় কয়েকটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতার কুঁড়ি তোলার সময় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়েছে। পরে খবর পেয়ে একটি বিষধর পদ্ম গোখরা সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
আরও পড়ুন
ট্রলির জন্য টাকা না দেওয়া ভোগান্তি, হাসপাতালে শিশুর মৃত্যু
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু