ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

৩ দশক পর আঙ্গুর চাষে সফল আবুল কালাম

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম
আঙ্গুর বাগান পরিচর্যায় ব্যস্ত কৃষক আবুল কালাম : ছবি আরটিভি

দীর্ঘ প্রায় তিন দশক চেষ্টার পর আঙ্গুর চাষে সফলতা অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চাষী আবুল কালাম আজাদ। তার বাগানের গাছে গাছে এখন থোকায় থোকায় আঙ্গুর ফল ঝুলছে। দূরদূরান্ত থেকে দেখতে আসছেন নানা বয়সের উৎসুক মানুষ। অনেকে বাগান করার আগ্রহও প্রকাশ করছেন।

এ বাগান থেকে এবার প্রায় ১৫ লাখ টাকা আয় হবে বলে জানিয়েছেন চাষী আবুল কালাম আজাদ। কৃষি বিভাগ বলছেন এখানকার মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের উপযোগী হওয়ায় আঙ্গুর চাষ সম্প্রসারণে কাজ করবেন তারা।

পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসন্তপুর ঝোলঝলি বাজারের বাসিন্দা আবুল কালাম আজাদ। জীবিকার তাগিদে ১৯৯৩ সালে সৌদিআরবে পাড়ি জমান। ফিরে আসেন ১৯৯৬ সালে। প্রবাসে থাকাকালে আঙ্গুর চাষের প্রতি আগ্রহ জাগে তার। সেখান থেকে আসার সময় আঙ্গুরের একটি লতা সাথে নিয়ে আসেন। রোপন করেন নিজ বাড়িতে। পরবর্তীতে সেটিতে আঙ্গুর ধরলেও স্বাদে ছিল টক। সে সময় ওই আঙ্গুর গাছ কেটে ফেলেন তিনি।

এরপর যোগাযোগ করে বিভিন্ন স্থান থেকে আঙ্গুরের চারা সংগ্রহ করে রোপন করেন কিন্তু সেসব গাছের আঙ্গুরও মিষ্টি না হওয়ায় গাছ কেটে ফেলেছেন। মিষ্টি আঙ্গুর ফলাতে না পেরে দুই দশকের অধিক সময় ধরে আঙ্গুর গাছ লাগান এবং কেটে ফেলেন তিনি। পরবর্তীতে বিভিন্ন ইউটিউব ঘেটে বিদেশ থেকে মিষ্টি জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করেন তিনি।

২০২৫ সালে সেসব চারা বাড়ির চারপাশের পতিত জমি এবং পুকুর পাড়ে রোপন করেন। কয়েক মাসে গাছগুলি লতা পাতায় বিকশিত হয়ে মাচা ছেয়ে ফেলে। ছয় মাসের মাথায় ফল আসে। আট নয় মাসের মাথায় তা পরিপক্ক হয়। সেই ফল হয় রসালো ও মিষ্টি । মিষ্টি আঙ্গুরের ভরপুর হয়ে উঠে তার বাগান। দীর্ঘ প্রচেষ্টার পর সফলতা পান তিনি। পরের বছর আঙ্গুরের বাগান সম্প্রসারিত করেন। বর্তমানে চার বিঘা আয়তনের তার আঙ্গুর বাগানে ১২০০ আঙ্গুর গাছ রয়েছে। প্রায় প্রতিটি গাছে থোকায় থোকায় ফল এসেছে।

আগামী ১ থেকে দেড় মাসের মধ্যে এসব ফল বিক্রি করার উপযোগী হবে। সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে তার বাগান থেকে পাইকাররা আঙ্গুর নিয়ে যাবেন বলে জানান তিনি। এরই মধ্যে পাইকারদের সাথে তার কথা হয়েছে। কিছু কিছু পাইকার বাগান দেখেও গেছেন। আশা করছেন প্রায় ১৫ লাখ টাকার আঙ্গুর বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন

বাগান মালিক আবুল কালাম আজাদ জানান, বর্তমান তার বাগানে বাইকুন, অ্যাপোলো, ব্ল্যাক ম্যাজিক, সিলভা, ব্ল্যাক জাম্বু, ব্ল্যাক ম্যাজিক, সুলতানা অনুসরা, ভেলেজ ডিরসন সহ প্রায় ২২ প্রজাতির আঙ্গুর গাছ রয়েছে। এসব গাছ থেকে বছরে দুইবার অর্থাৎ জুন-জুলাই এবং নভেম্বর- ডিসেম্বর মাসে ফলন পাওয়া যায়। আগামীতে এবারের দ্বিগুন ফলন পাবেন বলে আশা তার। বাগান করতে তার ১৫ থেকে ১৬ লাখ টাকা খরচ হয়েছে। প্রথম বছরেই খরচের টাকা উঠে আসবে বলে অভিমত বাগান মালিকের। এরপর প্রতিবছর বাগান থেকে ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় করবেন তিনি। বাগানে তেমন কোন খরচ নেই। তিনি নিজে এবং দুইজন সহকারি নিয়মিত বাগান পরিচর্যা করেন।

আঙ্গুর চাষ সম্প্রসারণে তিনি চারা উৎপাদন করেছেন। প্রতি চারা ৩ শ টাকায় বিক্রিও করছেন। তার বাগান দেখে আঙ্গুর চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। এরই মধ্যে দেশে সাড়া জাগানো পীরগঞ্জের কমলা বাগান অরেঞ্জ ভ্যালীর মালিক আবু জাহিদ জুয়েলও ৩শ আঙ্গুর চারা নিতে বাগান মালিকের সাথে যোগাযোগ করেছেন বলে জানান কৃষি উদ্যোক্তা আবুল কালাম।

এদিকে উপজেলার বাশঁগাড়া গ্রামে একই নামের আরেক কৃষি উদ্যোক্তা আবুল কালাম গত বছর ২৫ শতক জমিতে আঙ্গুর বাগান করেছেন। তিনি মাগুরা জেলা থেকে চারা সংগ্রহ করে বাগান করেছেন। বাগানের ২শ গাছের মধ্যে কয়েকটি গাছে গত ডিসেম্বরেই ফল আসে। এ বাগানের ফলও মিষ্টি হয় বলে জানান আবুল কালামের ভাতিজা জুলফিকার।

উপজেলার ঝলঝলি বাজারের বাসিন্দা বিক্রম সিংহ জানান, আঙ্গুরের বাগান দেখে তিনিও উদ্বুদ্ধ হয়েছেন। ভাবছেন আঙ্গুরের বাগান করবেন।

নারায়নপুর গ্রামের মানিক হোসেন, জগথা গ্রামের বাদল হোসেনেরও একই রকম অভিমত ব্যক্ত করেন। তারাও আঙ্গুর বাগান করবেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, পীরগঞ্জে আঙ্গুর চাষ এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকার মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের উপযোগী। তারা আঙ্গুর চাষ সম্প্রসারণে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। কৃষকরা আঙ্গুর চাষ করলে ভালো লাভবান হবে বলে মনে করেন তিনি। আঙ্গুর বাগান করতে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান এ কৃষিবিদ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
চলতি বছরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ
অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত জেলা প্রশাসনের পর্যটন সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্বাবধানে পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোতে এ বিশেষ সুবিধা দেওয়া হবে।
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ
আড়াই কেজির বেশি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রুপালি ইলিশ।
আড়াই কেজির বেশি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন
পটুয়াখালীর মহিপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন
আরও পড়ুন
‘ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে’
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত, সিদ্ধান্ত পরে: রিজভী
নয়াদিল্লির অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর: রাশেদ খাঁন