আজ থেকে শুরু জাতীয় পুষ্টি সপ্তাহ

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১১:২৩ এএম


আজ থেকে শুরু জাতীয় পুষ্টি সপ্তাহ
ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সপ্তাহজুড়ে পুষ্টি সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণা, আলোচনা সভা ও কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission