ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

৬ গ্রাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নতুন ইউনিয়ন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে ৬টি গ্রাম নিয়ে আরও একটি নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে গণশুনানি হয়েছে। শুনানি শেষে জেলা প্রশাসক আবু সাঈদ এ বিষয়ে ‘পজিটিভলি’ আগানোর বিষয়ে আশ্বস্ত করেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে বরিশল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে ৬টি গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত ওই ইউনিয়নের নাম ‘বরিশল ইউনিয়ন’, যেটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছে। আখাউড়ায় বর্তমানে পাঁচটি ইউনিয়ন রয়েছে। নতুন একটি যোগ হলে ইউনিয়ন সংখ্যা হবে ছয়। যে ছয়টি গ্রাম নিয়ে ইউনিয়ন সেগুলো আখাউড়া উপজেলা লাগোয়া। ভৌগলিক কারণে আখাউড়ার সঙ্গেই ওই ছয় গ্রামের মানুষের যোগাযোগ সহজ।

নতুন ইউনিয়ন গঠনের জন্য প্রস্তাব করা গ্রামের নামগুলো হলো- বরিশল, বৈষ্টবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি। এসব গ্রাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত। ওই ইউনিয়নে বর্তমানে ১৬টি গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ উপস্থিত থেকে শুনানি করেন। সদর উপজেলা থেকে আলাদা হয়ে আখাউড়া উপজেলায় একীভূত হওয়ার আগ্রহের কারণ সম্পর্কে এলাকাবাসীর মতামত শোনেন।

এসময় উল্লেখিত ৬টি গ্রাম থেকে ২–৩ জন করে প্রতিনিধি আখাউড়া উপজেলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তাদের আগ্রহ ও যুক্তি তুলে ধরে বক্তব্য দেন।

গণশুনানিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহরাব মিয়া, ইউপি সদস্য বাছির খাঁ, ইউপি সদস্য টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া, দানিস খলিফা, নূরে আলম সিদ্দিকী, বাহাউদ্দীন ভূঁইয়া মাছুম, টিটু প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক শরীফুল ইসলাম ৩০ মার্চ আরেক চিঠিতে এ বিষয়ে ২ এপ্রিলের মধ্যে তদন্তপূর্বক মতামত প্রতিবেদন দিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন কিংবা কসবার গোপীনাথপুরকে আখাউড়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে গণশুনানিতে অংশ নেওয়া সালাউদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব বিষয়ে আমাদের সম্পর্ক আখাউড়ার সঙ্গে। আখাউড়া যেতে আমাদের লাগে দুই থেকে তিন মিনিট। আর জেলা সদরে যেতে লাগে এক ঘণ্টা। আমরা দীর্ঘদিন ধরেই এ বিষয়ে দাবি জানিয়ে আসতেছি। এখন লিখিত আবেদন করা হয়েছে।

গণশুনানিতে চান্দি গ্রামের বাসিন্দা লিয়াকত আলি ভূঁইয়া বলেন, আমরা আখাউড়া যেতে চাই, কারণ আমাদের আখাউড়ার সঙ্গে সব ধরনের সুবিধা আছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং চিকিৎসার জন্য আমাদেরকে আখাউড়া যেতে হয়। আমাদের এখান থেকে আখাউড়া যেতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে যেতে সময় লাগে এক ঘণ্টার বেশি। আমরা মাত্র ১০ টাকা দিয়ে আখাউড়া যেতে পারি। সদরে যেতে আমাদের কয়েক শত টাকা খচর হয়, সময়ও নষ্ট হয়। তাই আমরা আখাউড়ার সঙ্গে যেতে চাই।

বরিশল গ্রামের শিক্ষার্থী মাইশা আক্তার বলেন, আমাদের পড়ালেখা করার জন্য আখাউড়ায় খুব সুবিধা। সদরে গিয়ে আমাদের পড়ালেখা করা সম্ভব না। আমাদের যদি কেউ অসুস্থ হয়, তাহলে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আগে আখাউড়া হাসপাতালে নিতে হয়। তাই আমাদের আখাউড়া সব দিক দিয়ে সুবিধা হবে। আমরা চাই, আমাদেরকে আখাউড়ার সঙ্গে যুক্ত করা হোক।

এ বিষয়ে লন্ডনে অবস্থানরত জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, যে ছয়টি গ্রামকে নিয়ে ইউনিয়ন করার আবেদন করা হয়েছে সেখানকার মানুষের সামাজিকতা, রাজনীতি সবই আগে থেকে আখাউড়া কেন্দ্রিক। কিন্তু কাগজে কলমে জেলা সদরের সঙ্গে যুক্ত থাকায় যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিভিন্ন কারণে সেখানকার মানুষ সুবিধাবঞ্চিত ছিল। ওই সব গ্রামের মানুষের চাহিদার কথা চিন্তা করে আমি নতুন ইউনিয়ন করা ও এটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার জন্য আবেদন করেছি। এতে অবহেলিত এলাকার মানুষের অনেক উপকার হবে।

শুনানি শেষে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, আমরা গত কয়েকদিন আগে শুনেছি যারা যেতে চায় না তাদের কথা। আজকে শুনেছি যারা যেতে চায়, তাদের কথা। আজকে তারা বলেছে, তাদের শিক্ষা ব্যবসা পড়ালেখা থেকে শুরু করে স্বাস্থ্য খাতের জন্য তাদেরকে আখাউড়া যেতে হয়। আখাউড়া যেতে তাদের ১০-১৫ মিনিট সময় লাগে এবং সদরে যেতে এক থেকে দেড় ঘণ্টার মতো সময় লাগে। আমরা আজকে তাদের এই কথাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো। তারপর যে সিদ্ধান্ত আসে সেটাই বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া ৬টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের জন্য কিছুদিন পূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠান। নতুন ইউনিয়ন গঠন করে পাশবর্তী আখাউড়া উপজেলার সঙ্গে একীভূত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টা চালালে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন করে তার পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে তার পরিচয়ে খুদে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতারকরা এমপির ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায়। সেখানে এমপির পরিচয় ব্যবহার করে জরুরি প্রয়োজনের কথা বলে টাকা দাবি করা হয়। তবে বার্তা পাওয়া কয়েকজন বিষয়টি সন্দেহজনক মনে করে টাকা না দিয়ে সরাসরি এমপির সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাকে ঘটনাটি জানান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেন এবং তার পরিচয়ে কেউ টাকা চাইলে তা না দেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন আমাকে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানান। তখনই মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি জানতে পারি। ইতোমধ্যে সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। নম্বরটি হ্যাকারদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরটিভি/এসকে
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
ফরিদপুরে আমের বাগান বাড়লেও কমছে দেশীয় ফলের গাছ
একসময় ফরিদপুরের সদরপুর উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির আঙিনা, পুকুরপাড় কিংবা জমির আইলে দেখা যেত গাব, বাতাবি লেবু, কদবেল, চালতা, রয়েল, ঢেউয়া, পিচফল, ডালিম, বরই, জাম, জামরুল, কাঠবাদাম, কামরাঙা, আতাসহ নানা দেশীয় ফলের গাছ। মৌসুম এলেই এসব গাছে ফল ধরত। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও ভাগ করে দেওয়া হতো সেই ফল। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। কমে যাচ্ছে দেশীয় ফলের গাছ, আর বাড়ছে পরিকল্পিতভাবে আমের বাগান।
ফরিদপুরে আমের বাগান বাড়লেও কমছে দেশীয় ফলের গাছ
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে যাত্রীবেশে যাচ্ছিলেন মো. শহিদুল ইসলাম (৪২)। তার হাতে ছিল দুটি কোর্ট ফাইল। বাইরে থেকে সাধারণ নথিপত্র রাখার ফাইল মনে হলেও সেগুলোর ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা।  চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের এই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি৷  বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, এক মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পৌনে ১১টার দিকে মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস এলে থামার সংকেত দেওয়া হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়।  সংস্থাটি জানায়, আটক শহিদুলের কাছে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে মোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা। এ বিষয়ে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এ মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার শহিদুল ইসলাম ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এসকে
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা
৬ দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
নীলফামারীর সৈয়দপুরে ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
৬ দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদ, বিয়ার, এস্কাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাইকিং করেও দুর্ভোগ লাঘব হলো না ৮০ হাজার মানুষের
ট্রেনে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক
নিখোঁজের দুইদিন পর ঝোঁপে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ