ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডিজেল নিতে শ্যালো মেশিন মাথায় নিয়ে পাম্পে কৃষক

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম
ছবি: আরটিভি

শরীয়তপুরে শ্যালো মেশিন কাঁধে ও মাথায় নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আলোচনা ও কৌতূহল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন খুলে কাঁধে বহন করে একটি ফিলিং স্টেশনে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে মেশিনে সরাসরি জ্বালানি তেল ভরার প্রস্তুতিও নিতে দেখা যায় তাদের।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক তাদের ব্যবহৃত সেচ পাম্পের মেশিন খুলে সরাসরি ফিলিং স্টেশনে নিয়ে এসেছেন। সেখানে মেশিনে তেল ভরার প্রস্তুতি নিতে দেখা যায় তাদের।

জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) সকালে নড়িয়া উপজেলার ডগ্রি বাজার এলাকার মেসার্স চোকদার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

কৃষকদের ধারণা ছিল, খালি বোতল বা ড্রামে তেল না দেওয়া হলেও মেশিনসহ গেলে সহজে জ্বালানি পাওয়া যাবে—এই বিশ্বাস থেকেই তারা শ্যালো মেশিন কাঁধে করে স্টেশনে যান।

এ বিষয়ে চোকদার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষিকাজে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তেল সরবরাহ করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা বলছেন, সচেতনতার অভাব ও সঠিক তথ্য না জানার কারণেই কৃষকেরা এমন পদক্ষেপ নিয়েছেন। কৃষিসংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি আরও স্পষ্টভাবে জানানো হলে এ ধরনের বিভ্রান্তি দূর হবে বলে মনে করছেন তারা।

ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক আব্দুল জব্বার বলেন, ১৮ তারিখ শনিবার কৃষকেরা শ্যালো মেশিন কাঁধে করে আমাদের পাম্পে আসেন এবং তেল নিয়ে যান। অনেকেই এখনো আগের নিয়মের কারণে বিভ্রান্ত থাকেন। একসময় বোতলে তেল বিক্রি নিষিদ্ধ ছিল, পরে প্রশাসনের নির্দেশনায় কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে সীমিতভাবে আবার বোতলে তেল দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কৃষি ও জরুরি কাজে ব্যবহারের ক্ষেত্রে যথাযথ অনুমতি থাকলে নিয়ম মেনে জ্বালানি সরবরাহ করা হয়।

এ ঘটনাকে ঘিরে এলাকায় যেমন কৌতূহল সৃষ্টি হয়েছে, তেমনি জ্বালানি বিতরণব্যবস্থার নিয়মকানুন নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে অংশ নিলেন চবি উপাচার্য 
৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ন্যায়বিচার চান কৃষক