ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি : আরটিভি

বাগেরহাট সদর উপজেলার কররী সিঅ্যান্ডবি বাজারে মৎস্য আড়ত নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ অসম্পূর্ণ রেখেই বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হয়। এতে জড়িত রয়েছে মৎস্য বিভাগ, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটি। ফলে মৎস্য ব্যবসায়ীদের উন্নয়নের জন্য নেওয়া প্রকল্প থেকে সুফল পাচ্ছেন না তারা।

এদিকে অনিয়মের দায় এড়াতে মৎস্য বিভাগ ও প্রকল্প কমিটি একে অপরের ওপর দায় চাপাচ্ছে।

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিনে ‘টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, আরসিসি সড়ক, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধাসহ একটি আধুনিক মৎস্য আড়ত গড়ে তোলার কথা ছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ডিজাইন অনুযায়ী কাজ হয়নি, অনেক অংশ অসম্পূর্ণ এবং যেখানে কাজ হয়েছে এবং সেখানেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন বলেন, আমরা ভালো একটা আড়ৎ পাবো ভেবেছিলাম। কিন্তু শুরু থেকেই আমাদের কিছু বুঝতে দেওয়া হয়নি। মৎস্য বিভাগ ও প্রকল্প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতার অপব্যবহার করেছে এবং এখনও করে যাচ্ছে। আমরা এর সঠিকভাবে তদন্ত চাই।

ব্যবসায়ী একরাম হোসেন বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করা হয়েছে। কাজের মান নিয়ে বারবার আপত্তি জানালেও কোনো প্রতিকার আসেনি। এখন দেখছি কাজ শেষ না করেই সব টাকা তুলে নিয়েছে ঠিকাদার।

বৃষ্টির পানি বাইরে না পড়ে আড়তে পড়ে জানিয়ে মো. শহিদ বলেন, ড্রেন নির্মাণ থেকে শুরু করে এমন কোন স্থান নেই যেখানে সঠিক কাজ হয়েছে। যতটুকু কাজ হয়েছে তা দুই নম্বারি ছাড়া কিছু নয়। পৌনে দুই কোটি টাকার কী কাজ হলো তার হিসাব মিলাতে পারছি না।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কমিটি, ঠিকাদার ও মৎস্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে পুরো প্রকল্পে ‘হরিলুট’ হয়েছে। বিভিন্ন সময় মৎস্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা আড়ৎ পরিদর্শনে এলেও তারা সুফলভোগীদের কোন কথা শোনেনি।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে প্রকল্প বাস্তবায়ন কমিটির ভেতর থেকেই।

কমিটির অর্থ সম্পাদক খান জাহিদ অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, কিছু কাজ ঠিকভাবে হয়নি, এটা অস্বীকার করার সুযোগ নেই। ঠিকাদারকে যখনই বলেছি কাজ ঠিকমত করতে তখনই বলেছে করবো।

বাজারের নতুন কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন বলেন, তারা কাজ বুঝে পাননি। প্রকল্পের নথি বা বাস্তব অগ্রগতি সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি।

তবে, অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক হেমায়েত হাওলাদার হিমুর দাবি তাকে কিছু না বলেই এই পদে বসানো হয়েছে।

তিনি দাবি করেন, প্রকল্পের কাজের ঠিকাদার নিয়োগ সম্পর্কে আমি কিছুই জানি না। সব কিছু হয়েছে সভাপতির মাধ্যমে এবং মৎস্য অফিসের সাথে যোগসাজশে।

এই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন, যিনি বর্তমানে বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের কাজ নিয়ম মেনেই করা হয়েছে। কোথাও সমস্যা থাকলে সেটি খতিয়ে দেখা হবে।

অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস বলেন, প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ছিল স্থানীয় কমিটির। কোনো অনিয়ম হয়ে থাকলে তাদের দায় নিতে হবে।

প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই কীভাবে বিল পরিশোধ করা হলো, এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। তারা বলছেন, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের প্রকল্পে দুর্নীতি আরও বাড়বে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
বান্দরবানে কমছে জুমের আবাদ, বাড়ছে মিশ্র ফলের চাষ
পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান জীবিকা ও ঐতিহ্যবাহী পেশা জুম চাষ। বান্দরবানের সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সোনালি রঙের পাকা জুমধান। চারদিকে ছড়াচ্ছে জুমধানের মৌ মৌ গন্ধ। পাহাড়ে চলছে জুমধান কাটার ধুম। তবে যেসব পাহাড়ে একসময় জুম চাষ হতো, এখন সেসব পাহাড়ের বেশির ভাগেই চাষ হচ্ছে মাল্টা, ড্রাগন, কপি, আনারস, কমলাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। ফলে জুমধানের পরিবর্তে দীর্ঘস্থায়ী ও লাভজনক ফসল হিসেবে মিশ্র ফল চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। এতে পাহাড়ি অঞ্চলের কৃষি অর্থনীতিতেও পরিবর্তন আসছে।
বান্দরবানে কমছে জুমের আবাদ, বাড়ছে মিশ্র ফলের চাষ
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার পর তার মরদেহ উদ্ধারের সাত দিন পর ঘটনাস্থলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ।
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে মো. নবীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছে তার দুই ছেলে শুভ (১৭) ও মো. আপন (১৪)।
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসকের উদ্যোগে পরিচালিত অভিযানে অংশ নিয়েছে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
আরও পড়ুন
৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
সৌরবিদ্যুৎ নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মিলবে ৬৮৯ মেগাওয়াট
অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য