পঞ্চগড়ে ৪ মাস ধরে নিখোঁজ যুবকের সন্ধান পেতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৯:৪৭ পিএম


পঞ্চগড়ে ৪ মাস ধরে নিখোঁজ যুবকের সন্ধান পেতে মানববন্ধন
ছবি: আরটিভি

পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ হাসান আলী (৩১) নামে এক যুবকের সন্ধান পেতে এবং তাকে অপহরণের অভিযোগ এনে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট বাজারে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিখোঁজ হাসান আলীর বাবা রমজান আলী, প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক বক্তব্য দেন।

রমজান আলী জানান, গত জানুয়ারি মাসের ১৬ তারিখে হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি বাজারে মনিরের হোটেলে কাজ করতে গিয়ে হাসান নিখোঁজ হয়। নিখোঁজের পর হোটেল মালিক মনির জানান, জামিরুল নামে এক পান দোকানদার হাসান আলীকে নিয়ে গেছেন। পরে জামিরুলকে আসামি করে থানায় মামলা করা হয়। এরপর অজ্ঞাতনামা দুইজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। রমজান আলীর অভিযোগ, গ্রেপ্তারকৃতরা জেল থেকে তাকে গুম করার হুমকি দিচ্ছে। পুলিশ এখন পর্যন্ত তার ছেলেকে উদ্ধার করতে না পারায় তিনি ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক বলেন, নিখোঁজ হাসান আলী এলাকায় সুনামের সাথে কাজ করছিল এবং তার চরিত্রও ভালো। চার মাস ধরে সে নিখোঁজ। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি তাকে মৃত অথবা জীবিত— যেকোনো অবস্থায় তার পিতার কাছে ফিরিয়ে দেওয়া হোক।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission