সাতক্ষীরায় কেমিক্যাল মেশানো ৯ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০২:৫০ পিএম


সাতক্ষীরায় কেমিক্যাল মেশানো ৯ হাজার কেজি আম জব্দ
ছবি: আরটিভি

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় ৯ হাজার কেজি। এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ব অবস্থাতেই পাকানো হয়েছিল।

ইউএনও অর্নব দত্ত জানান, কৃষি বিভাগ পরীক্ষা করে দেখেছে আমগুলো অপরিপক্ব এবং কেমিক্যাল মিশিয়ে পাকানো। পরে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো নষ্ট করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission