ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম
জব্দ করা ক্ষতিকর চিংড়ি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

​মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল। খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার অভিযান চালান। অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় খেজুরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

পরে জব্দ করা ক্ষতিকর চিংড়িগুলো জনসম্মুখে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইও মারা গেছে। এ সময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন। 
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের ৭ দিনের কারাদণ্ড
চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকা থেকে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত একটি ছোট কাভার্ড ভ্যানও আটক করা হয়।
মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের ৭ দিনের কারাদণ্ড
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল জজ আদালত। সেইসঙ্গে ধর্ষণে ভূমিষ্ঠ শিশুকে সন্তানের স্বীকৃতি এবং ওয়ারিশ হি‌সে‌বে তার সমস্ত কিছু পাবে ব‌লেও রায় দি‌য়ে‌ছেন আদালত।
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মমূর্ষ রোগী, কিংবা আহত কোন ব্যাক্তি চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যেত না। বিনা চিকিৎসায় বাড়িতে মারা যাওয়ার উদাহরণ আছে অসংখ্য। একমাত্র সাঁকো পার হয়ে হাতিয়া উপজেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে যেতে হতো তিন গ্রামের মানুষদের। এছাড়া দুর্যোগ মুহূর্তে সাঁকো পার হতে গিয়ে পড়ে অঙ্গহানী হওয়ার মতো ঘটনা আছে অনেক।
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
আরও পড়ুন
অচেতন শিশুকে ফেলে পালাচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস