দেশের ১২ জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বর্ষণের পূর্বাভাস

আরটিভি নিউজ

শনিবার, ০২ মে ২০২৬ , ১০:১২ পিএম


দেশের ১২ জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বজ্রপাতসহ মাঝারি থেকে অতিভারী বর্ষণের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

শনিবার (২ মে) রাতে দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। 

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাত ৮টা থেকে আগামীকাল দুপুর ২টার মধ্যে দেশের ১২ জেলায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

জেলাগুলো হলো— সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে উল্লিখিত জেলাগুলোর কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে কোনো কোনো জায়গায় মেঘের ঘনঘটা বেশি থাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। বৃষ্টির সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং তীব্র বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission