কুমিল্লায় পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৪:২২ পিএম


কুমিল্লায় পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত আনোয়ার হোসেন নয়ন। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার একটি পক্ষের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল নয়নের। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের পথরোধ করে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে বুধবার (৬ মে) ভোরে মারা যান নয়ন।

আরও পড়ুন

‎নিহতের বোন কোহিনুর আক্তার বলেন, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে নয়ন মারা যায়। নয়ন ব্যক্তিজীবনে ১ ছেলে, ২ মেয়ের জনক।

বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ এখনও ঢাকা থেকে চৌদ্দগ্রাম আসেনি। আমরা মরদেহের ময়নাতদন্ত এবং অভিযোগের প্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

আরটিভি/এমএইচজে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission