জামালপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০২:১৩ পিএম


জামালপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
ছবি: আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাদক সেবন করায় দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ শাস্তি দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ি গ্রামের সাহেব আলী (২৫) ও একই উপজেলার বাসিন্দা শাহা আলী (২৮)।

আরও পড়ুন

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় মাদক সেবন করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই যুবককে হাতেনাতে আটক করেন ইউএনও। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission