মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৭:০৮ পিএম


মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 
ছবি: আরটিভি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি পণ্য ও নকল প্রসাধনী বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার চারিগ্রাম বাজারে পরিচালিত এক অভিযানে ‘মীর হাসান এন্টারপ্রাইজ’কে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের নামি-দামি ব্র্যান্ডের পণ্য ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করছিল। পাশাপাশি চকবাজারের নকল প্রসাধনী সামগ্রীও বিক্রয় হচ্ছিল। এছাড়া পণ্যে গান মেশিনের মাধ্যমে ইচ্ছামতো মূল্যট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রি করারও প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, চকবাজারের নকল প্রসাধনী ও পাকিস্তানিসহ বিভিন্ন দেশের পণ্য ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছিলো। প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

তিনি জানান, ভোক্তার স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission