৪ বগি রেখেই চলে গেল মধুমতি এক্সপ্রেস ট্রেন, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১২:৪৩ পিএম


৪ বগি রেখেই চলে গেল মধুমতি এক্সপ্রেস ট্রেন, অতঃপর...
ছবি: সংগৃহীত

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী স্থানে রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন পেছনের চারটি বগির রেখে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে চালক বুঝতে পেরে ইঞ্জিনটি পুশ ব্যাক করে পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করে ট্রেনটি আবার ঈশ্বরদী অভিমুখে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের পেছন থেকে চারটি বগির সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি বগি ছাড়াই সামনে এগিয়ে যায়। বিষয়টি টের পাওয়ার পর চালক ফিরে গিয়ে বগির সঙ্গে ইঞ্জিন সংযোগ করলে ৩০ মিনিট পর সকাল প্রায় ৮টার দিকে ফের ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

আরও পড়ুন

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঘটনার ২০ মিনিট পর ওই ইঞ্জিন এসে বগি লাগিয়ে আবার ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। 

পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে গেলে মূল ট্রেন থেকে চারটি কোচ আলাদা হয়ে যায়। বিষয়টি টের পেয়েই ট্রেনটি চালক থামিয়ে ফেলেন। দ্রুত রেলকর্মীরা বিচ্ছিন্ন বগির সঙ্গে পুনরায় সংযুক্ত করলে ট্রেনটি ফের যাত্রা শুরু করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই সঙ্গে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তবে সাময়িক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission