ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

‘প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:২২ পিএম
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলেছে। এই পরিস্থিতিকে বিবেচনায় রেখে আগামী দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আমাদের ছোট এই দেশে কাজের পরিবেশ সীমিত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে পরিণত করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

বুধবার (১৩ মে) নগরীর বয়রায় খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।

কেসিসি প্রশাসক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার এই নবযাত্রায় স্বাগত জানিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়া সহজ করতে ব্যাংক ঋণের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি দেশের বাইরে সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে। শিক্ষা জীবন শেষে একজন তরুণ কাজ চায় নিজেকে স্বনির্ভর করতে। এই চাওয়া পূরণ করতে তিনি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রশাসক তরুণদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং চীন, জাপান, জার্মান ইত্যাদি দেশের ভাষা শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান।

আরও পড়ুন

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী ও কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা।

স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ ও ইন্সট্রাকটর তুলিপ ঘোষ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহাবিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় ট্রাক উল্টে পড়ল প্রাইভেট কারের উপর, নিহত ২
বগুড়ার শাজাহানপুরে একটি প্রইভেট কারের উপর ট্রাক উল্টে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বগুড়ায় ট্রাক উল্টে পড়ল প্রাইভেট কারের উপর, নিহত ২
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
আরও পড়ুন
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
পাইকগাছায় ১২০০ গাছ রোপণ, প্রতিটি চারার দায়িত্বে এক শিক্ষার্থী