সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১২:৪৮ পিএম


সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আড়াইহাজার উপজেলা গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission