বোনের প্রেমিককে খুন করলো ভাই, ঘটনা কী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৮:৩২ পিএম


বোনের প্রেমিককে খুন করলো ভাই, ঘটনা কী
মূল হত্যাকারী শুভ ও তার সহযোগী সম্রাট গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিক আল আমিনকে শ্বাসরোধে হত্যার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার মূল হত্যাকারী শুভ (১৯) ও তার সহযোগী সম্রাটকে গ্রেপ্তার করেছে জামালপুর পিবিআই।

বুধবার (২০ মে) বিকালে জামালপুর পিবিআই তাদের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিবিআই এর পুলিশ সুপার পংকজ দত্ত জানান, গত ১৮ মে জামালপুর-শেরপুর সীমান্তের বাগলগড় এলাকায় ঘাসের ক্ষেতে দেহ থেকে আল আমিনের মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরেই নিহত আল আমিনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন। 

ওই মামলার সুত্র ধরেই বাগলগড় গুচ্ছগ্রাম থেকে হত্যাকারী শুভকে গ্রেপ্তার করে জামালপুর পিবিআই এবং তার দেওয়া তথ্য মতে সহযোগী সম্রাটকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পিবিআই আরও জানায়, গ্রেপ্তার শুভর তালাকপ্রাপ্ত বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত আল আমিনের। আল আমিন নিহত শুভর খালাতো ভাই। এক পর্যায়ে শুভ উল্টো আল আমিনের বোনের সঙ্গে প্রেম করতে চায়। খালাতো দুই ভাইয়ের মধ্যে বনিবনা না হওয়ায় আল আমিনকে ডেকে নিয়ে সম্রাটের সহযোগিতায় হত্যা করে শুভ।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission