ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরে অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বলার অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে।

রোববার (২৬ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তার মাস্টার ভিলা নামের একটি বহুতল ভবনের নিচ তলায় অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। অভিযানে মৎস্য অধিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অভিযোগ রয়েছে, অনুমোদনহীন প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনলাইন পেজের মাধ্যমে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করে প্যাকেটজাত প্রাণী খাদ্য বিক্রি করে আসছিল। এছাড়া উন্নত দেশ থেকে আমদানিকৃত বলে প্রচার চালিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে মাছ ও পশুখাদ্য খামারিদের কাছে বিক্রি করছিল, যা প্রতারণার শামিল।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিককে মুঠোফোনে অফিসে উপস্থিত হওয়ার জন্য জানানো হলে, তিনি ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তারা কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই নকল প্রাণী খাদ্য উৎপাদন ও ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বাজারজাত করছিল। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানে না থাকায় উপস্থিত মৎস্য কর্মকর্তা ব্যবসায়ীকে মুঠোফোনে প্রতিষ্ঠানে উপস্থিত হতে বলায় মৎস্য কর্মকর্তাকে ব্যবসায়ী বলেন— ‘ম্যাজিট্রেটকে নিয়ে ঠান্ডা খেয়ে চলে যান।’

তিনি আরও জানান, মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
বাজারে অনিয়ম, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭