ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফজরের সময় মসজিদ তালাবদ্ধ, মুসল্লিদের প্রতিবাদ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ফজরের সময় মসজিদ তালাবদ্ধ রাখায় প্রতিবাদ করছেন মুসল্লিরা। ছবি: আরটিভি

নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ‘নড়াইল সদর উপজেলা মডেল মসজিদে’ ফজরের নামাজের সময় গেট তালাবদ্ধ রাখাসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মুসল্লিরা।

রোববার (২৬ জুলাই) বিকেলে নাকসী মাদ্রাসা মডেল মসজিদের গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লিরা।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, মডেল মসজিদটিতে নিয়মিত সঠিক সময়ে ফজরের নামাজের ব্যবস্থা করা হয় না। অধিকাংশ দিনই ফজরের নামাজের সময় মসজিদের প্রধান ফটক বা গেট বন্ধ থাকে। এতে দূর-দূরান্ত থেকে আসা ও স্থানীয় মুসল্লিরা জামাতে নামাজ আদায় করতে না পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

এছাড়া মুসল্লিরা খাদেম ও মুয়াজ্জিনের আচরণ এবং নৈতিকতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আচার-আচরণ ও চরিত্র নিয়ে নানা বিতর্ক রয়েছে। এ অবস্থায় তাদের পেছনে বা তাদের পরিচালনায় নামাজ পড়তে সাধারণ মুসল্লিরা চরম অস্বস্তি ও অনীহা প্রকাশ করছেন।

আরও পড়ুন

অভিযোগে আরও বলা হয়, মসজিদটিতে প্রবীণ ও বয়স্ক মুসল্লিদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প সহজ যাতায়াত ব্যবস্থা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে দেওয়া হয় না। ফলে বয়স্ক মুসল্লিদের কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, যা অনেক প্রবীণ মানুষের পক্ষে জামাতে নামাজ পড়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এসব অনিয়ম ও অব্যবস্থাপনা থেকে স্থায়ী প্রতিকার পেতে এবং মসজিদের স্বাভাবিক ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ক্ষুব্ধ মুসল্লি ও সাধারণ জনগণ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা