বাবার স্মৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন গাজীপুরের ডিসি

আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:৩৫ পিএম


বাবার স্মৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন গাজীপুরের ডিসি
বাবার স্মৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন গাজীপুরের ডিসি। ছবি: সংগৃহীত

গাজীপুরের সাতাশ মৌজায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২০ মে) এক অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া একটি বিশেষ উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে, যেটির সঙ্গে জড়িয়ে রয়েছে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি।

আরও পড়ুন

১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুরে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটিকে মহকুমা হিসেবে ঘোষণা করে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার কথা বলেন। প্রায় ৪৭ বছর আগের সেই সময়ের একটি স্মারক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন জেলা প্রশাসক। 

6a0da95d4a0fe

স্মারকটি হাতে নেওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বাবার স্মৃতি স্মারক দেওয়ার জন্য জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। 

স্মৃতি স্মারকে লেখা রয়েছে, ‘গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধন করলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম।’ 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission