চট্টগ্রামে অটোরিকশা চালকের ধাক্কায় আহত সেই পুলিশ সদস্যের মৃত্যু

আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ১১:০৯ পিএম


চট্টগ্রামে অটোরিকশা চালকের ধাক্কায় আহত সেই পুলিশ সদস্যের মৃত্যু
পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করতে গিয়ে চালকের ধাক্কায় গুরুতর আহত হওয়া পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, গত শুক্রবার সন্ধ্যায় রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস। 

আরও পড়ুন

পরে সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝখানে পাহাড়তলীর রাসমণি ঘাট এলাকায় পৌঁছানোর পর হঠাৎ রিকশাওয়ালা ধাক্কা দিয়ে কুদ্দুসকে চাকার নিচে ফেলে দেন। 

এ সময় মাথায় গুরুত্বর আঘাত পাওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে থাকার পর ৬ দিন মৃত্যুবরণ করেছেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission