মানিকগঞ্জে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬ , ০৮:৩৪ পিএম


মানিকগঞ্জে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
ছবি: আরটিভি

মানিকগঞ্জে ট্রাকচাপায় পান্নু মিয়া (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পান্নু মিয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপরী গ্রামের শুকুর আলীর ছেলে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির গরু ঢাকায় নামিয়ে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি পথচারী পান্নু মিয়ার উপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission