ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১১:৫৬ এএম
ট্রাকে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। ছবি : আরটিভি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে যাত্রীদের উপচে পড়া ভিড়। রয়েছে গণপরিবহনের ব্যাপক চাপ। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) সকালে চন্দ্রা এলাকায় এমন চিত্রের দেখা মিলেছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে চন্দ্রা এলাকা জুড়ে যাত্রী ও পরিবহনের ব্যাপক চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কালিয়াকৈরে ৩ শতাধিক শিল্পকারখানা রয়েছে। এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এসব কারখানায় আজ একযোগে ছুটি হচ্ছে। ফলে দুপুরের পর এই মহাসড়ক ও চন্দ্রা এলাকায় মানুষের ঢল নামবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

উত্তরবঙ্গের ২৫ জেলার মানুষের একমাত্র প্রবেশমুখ কালিয়াকৈরের চন্দ্রা। প্রায় ৬০ লাখ মানুষ এ চন্দ্রা দিয়ে তাদের বাড়িতে যাতায়াত করে। ফলে চন্দ্রা-নবীনগর ও চন্দ্রা-গাজীপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের চাপ দ্বিগুণ বেড়েছে।

অভিযোগ রয়েছে, গণপরিবহনে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ফলে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলযোগে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন তারা।

রংপুর ও বগুড়াগামী যাত্রী ইউনুস, রনি ও কাদের জানান, আপনাদের কাছে বলে লাভ কী? প্রতি ঈদের আগেই গাড়িতে বেশি ভাড়া দিয়ে বাড়ি যেতে হয়। এটা নতুন কিছু নয়। আমাদের বিষয়ে কেউ কথা বলে না।

নাওজোড় থানার ওসি সওগাতুল আলম জানান, ভাড়া বেশি নেওয়া হচ্ছে- এমন কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ সদস্যরা মাঠে আছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

এছাড়া চন্দ্রা এলাকা জুড়ে ১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা