বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ১১:১০ এএম


বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার
মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার (২৪ মে) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপির সীমান্ত পিলার ৭১/৮-এস এর প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাশারের আম বাগানে হাবিলদার মো. ইমরুল হোসেন মল্লিকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission