মুখে কাপড় পেঁচিয়ে প্রতিবন্ধী শিশুকে কক্ষে নিয়ে গেল মক্তবের ইমাম, অতঃপর...

আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৬:৫৮ পিএম


মুখে কাপড় পেঁচিয়ে প্রতিবন্ধী শিশুকে কক্ষে নিয়ে গেল মক্তবের ইমাম, অতঃপর...
আটক মাহবুব ওরফে মাহবুল্লা পশ্চিম তারাকান্দি গ্রামের ডাকুশার মাজার সংলগ্ন মসজিদের ইমাম। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছেন এলাকাবাসী। 

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামে ঘটনা ঘটে।
 
আটক মাহবুব ওরফে মাহবুল্লা (২৩) পশ্চিম তারাকান্দি গ্রামের ডাকুশার মাজার সংলগ্ন মসজিদের ইমাম। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খালিশাপুর (বনপাড়া) গ্রামে।
 
স্থানীয়রা জানান, প্রায় দশদিন আগে ইমামকে খাবার দিতে গিয়েছিল সাত বছর বয়সী শিশুটি। এসময় মুখে কাপড় পেঁচিয়ে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তখন ভয়ে সে বাড়ির কাউকে বিষয়টি জানায়নি। এরপর বেশ কয়েকদিন ধরে সে মক্তবে যেতে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি অভিভাবকদের জানায়।  

আরও পড়ুন

গ্রামবাসী রফিকুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই শিশুরা মক্তবে যেতে অনীহা প্রকাশ করছিল। রোববার সকালে তাদের নিকট এর কারণ জানতে চাইলে তারা এতিম শিশুটির সঙ্গে ইমামের আচরণের কথা অভিভাবকদের জানায়। দ্রুত বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীরা ইমামের নিকট বিষয়টি জানতে চাইলে প্রথমে সে বিষয়টি অস্বীকার করে। একপর্যায়ে জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসীরা ইমামকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফউদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। রাত নয়টার দিকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission