ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা-২০২৬: চ্যাম্পিয়ন বিকেএসপি

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: আরটিভি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আয়োজক প্রতিষ্ঠান বিকেএসপির পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। মোট ৫০ জন জিমন্যাস্ট এ প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।

প্রতিযোগিতায় দলগতভাবে বিকেএসপির ছেলে ও মেয়ে উভয় দলই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ দলগতভাবে রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে।

ছেলেদের ১০টি ইভেন্টে বিকেএসপি ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি তাম্রপদক অর্জন করে। মেয়েদের ৬টি ইভেন্টে বিকেএসপি ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি তাম্রপদক লাভ করে। সব মিলিয়ে বিকেএসপি মোট ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৮টি তাম্রপদক অর্জন করে দলগত চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

অন্যদিকে, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ছেলেদের বিভাগে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি তাম্রপদক এবং মেয়েদের বিভাগে ১টি রৌপ্য ও ৪টি তাম্রপদকসহ মোট ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি তাম্রপদক অর্জন করে দলগত রানার্সআপ ট্রফি লাভ করে।

প্রতিযোগিতায় বিকেএসপির কৃতি জিমন্যাস্ট বনফুলী চাকমা চারটি ইভেন্টে অংশ নিয়ে চারটিতেই স্বর্ণপদক অর্জন করে সেরা জিমন্যাস্ট নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেন। এ সময় বিকেএসপির উপপরিচালক (প্রশিক্ষণ), জিমন্যাস্টিকস বিভাগের চিফ কোচ, প্রশিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা দেশের উদীয়মান জিমন্যাস্টদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিকসের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বিকেএসপিতে
ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে
নতুন পে-স্কেলের সুবিধা পাবেন কোচ-ক্রীড়াবিদরাও
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ৬ মাস পর স্বামী গ্রেপ্তার