এটা আ.লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৯:২৬ পিএম


এটা আ.লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী 
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আরটিভি

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নয়-ছয় বুঝ দিয়ে কাজ করা যাবেনা। মনে রাখবেন, এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন। এটা তারেক রহমানের সরকার। 

সোমবার (২৫ মে) পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় সেই আউলিয়ারঘাটে ওয়াই ব্রিজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রড, বালি, সিমেন্টের গুনগত মান যাচাই করে করে বলেন, এই ব্রিজ বারবার হবেনা একবারই হবে। তাই নয়-ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন। কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করবো। 

তিনি আরও বলেন, সিডিউল অনুপাতে কাজ করবেন। বিন্দু পরিমাণ অনিয়ম দুর্নীতি হলে ছাড় দেওয়া হবেনা, প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করবোনা। 

এ সময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধান সহ স্থানীয় ব্যক্তি বর্গ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission