মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের বিগ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়ায় আখাউড়াগামী লাউয়াছড়ায় এলাকায় এ ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার।
রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে যাওয়া হচ্ছে।
ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস বলেন, সকালে সিলেট থেকে ট্রেন ছাড়ার পর বিকেলে লাউয়াছড়া উদ্যানের প্রবেশের পর হঠাৎ করে আমরা ধোয়া দেখতে পাই। পরে তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান৷ পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনে কোনো তেল ছিল না।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান যাচ্ছে।
আরটিভি/এসএস




