ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সিলেটে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৬:২৭ পিএম
সিলেটের চা বাগানে লাইভ করছেন সেই ভুক্তভোগী তরুণী। ছবি : সংগৃহীত

সিলেটে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে একাধিকবার অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কার্যকর কোন পদক্ষেপ। সম্প্রতি আবারও সিলেটের গোয়াবাড়ী এলাকায় একটি চা–বাগানে ঘুরতে গিয়ে ঢাকার এক তরুণীকে অনুসরণ ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি শনিবার (৩০ মে) ফেসবুকে দেওয়া এক পোস্ট ও ভিডিওতে জানান, ছোট দুই বোনকে নিয়ে চা–বাগান এলাকায় ভ্রমণের সময় একদল যুবক তাদের অনুসরণ করে এবং দীর্ঘ সময় ধরে অশোভন আচরণ করে।

ভিডিওতে দেখা যায়, ওই তরুণী চলার পথে কয়েকজন যুবক তাকে অনুসরণ করছে, কটূক্তি করছে এবং বিরক্ত করছে। ভিডিওতে একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘তোমরা মেয়ে দেখো নাই?’ এ সময় একজনকে ক্যামেরার সামনে এসে পোজ দিতে এবং আরেকজনকে ধূমপান করতে দেখা যায়। প্রায় এক কিলোমিটার পর্যন্ত তাকে অনুসরণ করে নানা ধরনের অশোভন আচরণ করা হয় এবং ঘটনার সময় আশপাশে কেউ কার্যকরভাবে হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

তরুণীর অভিযোগ, এ ঘটনায় তার ছোট দুই বোন মানসিকভাবে ভীত ও বিব্রত হয়ে পড়ে। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এভাবেই কি সিলেটে অতিথিদের স্বাগত জানানো হয়? আমি আর কাউকে গর্ব করে সিলেট ভ্রমণের পরামর্শ দিতে পারব না।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা দেয়। অনেকেই পর্যটন এলাকায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।

পরে স্থানীয়রা অভিযুক্তদের শনাক্ত করে ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করেন। পরে তাদের নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে এবং মামলা হলে পুলিশের কাছে সোপর্দ করার অঙ্গীকারে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, নারী পর্যটককে উত্ত্যক্তের ভিডিও পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তবে পুলিশের আগেই স্থানীয়ভাবে সালিশ অনুষ্ঠিত হয়।

টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ কাওছার আহমদ জানান, খবর পেয়ে তিনি সালিশে উপস্থিত ছিলেন এবং স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী তিনজনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ খান সজিব দাবি করেন, ভিডিও ভাইরাল হওয়ার পর তারা বিষয়টি জানতে পারেন এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, পর্যটন ও চা–বাগান এলাকায় নিয়মিত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বক্তব্য ভাইরাল / অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: ইউপি চেয়ারম্যান
ফরিদপুরের সালথায় স্থানীয় একটি মিটিংয়ে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি মিটিংয়ের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’। তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তার দাবি, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন। সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি-না, তা খতিয়ে দেখা হবে।’ আরটিভি/এসআর
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: ইউপি চেয়ারম্যান
ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই গ্রেপ্তার নারী
পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন এক নারী। তবে মামলাটি তদন্ত করে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ওই মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই গ্রেপ্তার নারী
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. রোকন নামে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ
‘রাস্তাত গেলে শইল ব্যথা থাকে তিন বেলা, ভোট গেলেগা কেউ উক্কি মারে না’
‘আউশকান্দির এগুলারে অখন আর রাস্তা মনে হয় না। এক বেলা রাস্তাত গেলে শইল ব্যথা থাকে তিন বেলা। ডেইলি রাইতে ব্যথার বড়ি খাওন লাগে। গাড়ি কী চালাইতায়; হাডনই তো যায় না। আর ভোট আইলে আউশকান্দিত নেতারা পাগল করি দেয়। ভোট গেলেগি কেউ উক্কি মারে না।’ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি-গোরাইরা বাজার এবং রুদ্রগ্রাম-নবীগঞ্জ বেহাল সড়ক নিয়ে এসব কথা বলেন স্থানীয় এক অটোরিকশাচালক।
‘রাস্তাত গেলে শইল ব্যথা থাকে তিন বেলা, ভোট গেলেগা কেউ উক্কি মারে না’
প্রাপ্তবয়স্ক ছেলেকে ফেলে দ্বিতীয় বিয়ে করেন বাবা-মা, হতাশায় কূপে ঝাঁপ তরুণের
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলায় পানির গভীর কূপে ঝাঁপ দেওয়া এক তরুণকে (২০) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাকে প্রায় ৩০ ফুট গভীর কূপ থেকে উদ্ধার করা হয়।
প্রাপ্তবয়স্ক ছেলেকে ফেলে দ্বিতীয় বিয়ে করেন বাবা-মা, হতাশায় কূপে ঝাঁপ তরুণের
আরও পড়ুন
৩৪ দিন পর আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
শাহজালাল মাজারের দানবাক্স খোলা হবে আজ
জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি