আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৭:২৬ পিএম


আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
আব্দুল্লাহ আল মাসুদ মধু। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

আরও পড়ুন

জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তাকে গ্রেপ্তারের বিষয়ে ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠিতে আনা হবে।  

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission