ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ১১, জবাই করে ‘প্রতিশোধ’ নিলো গ্রামবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:১০ পিএম
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খামার থেকে ছুটে আসা একটি ‘পাগলা’ মহিষ ১১ জনকে আহত করে। পরে ওই মহিষকে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১ জুন) সকালে মহিষটির মালিক থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে রোববার (৩১ মে) হাইজাদী ইউনিয়নে উপজেলার উদয়দী গ্রামে ওই মহিষের আক্রমণে শিশুসহ অন্তত ১১ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৬ মে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামার থেকে একটি মহিষ নিখোঁজ হয়। সেটি রোববার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে গিয়ে স্থানীয়দের আক্রমণ শুরু করে। এতে শিশুসহ ১১ জন আহত হন।

আহতরা হলেন- বড়ইকান্দি গ্রামের রাজিব মিয়া, বল্লভদী কান্দা এলাকার মাসুম মিয়া, আলমগীর হোসেন, দরিয়াবাদ এলাকার সাদমান হোসেন, মেহেদী হাসান, শরিফ মিয়া মো. জাকারিয়া, ইসমাইল হোসেন, ইব্রাহিম মিয়া এবং ফজলে রাব্বি। তাদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

এভাবে আক্রমণের পর স্থানীয়রা মহিষটি আটকে জবাই করে ফেলেন। পরে মাংস বিক্রি করে টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে মহিষটির মালিক এতে রাজি না হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

মহিষটির মালিক আলী আকবর গণমাধ্যমকে বলেন, মহিষটি খামার থেকে নিখোঁজ হওয়ার পর চরিদিকে সন্ধান করতে থাকি। পরে রোববার জানতে পারি মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। স্থানীয়রা আমাকে না জানিয়ে এটিকে জবাই করে ফেলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন গণমাধ্যমকে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হচ্ছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের বড় মদক ও আশপাশের প্রায় ৬০ গ্রামের ১০ হাজারের বেশি মানুষের জন্য নেই স্থায়ী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। সামান্য চিকিৎসা নিতেও তাঁদের পাড়ি দিতে হয় প্রায় ৭০ কিলোমিটার পাহাড়ি ও নৌপথ। এতে জরুরি চিকিৎসা পেতে বিলম্বের পাশাপাশি বাড়ছে মৃত্যুঝুঁকি। এ অবস্থায় বড় মদকে সরকারি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। 
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
আরও পড়ুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার