নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১০:৪৮ এএম


নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীতে পুকুরে গোসল করতে গিয়ে মো. সোহাগ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

আরও পড়ুন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মগতভাবে প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত সোহাগ দুপুরে বাড়ির পেছনের পুকুরে একা গোসল করতে যায়। কিছুক্ষণ পর তার চাচাতো বোন পলি আক্তার (২৩) একই পুকুরে গোসল করতে নেমে পানির নিচে ডুব দিলে সোহাগের মাথার চুল তার পায়ে লাগে। পরে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে ওপরে তোলা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission