ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৮:৩৫ এএম
খানজাহান আলী মাজারের কুমির-ছবি: সংগৃহীত

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরটি জননিরাপত্তার স্বার্থে আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন বিভাগের সহায়তায় কুমিরটিকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

‎মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা প্রশাসন, বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, মাজার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

2-20260603005656

জানা যায়, বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

‎জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সাম্প্রতিক ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি স্থানান্তরের জন্য বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে ধরার পদ্ধতি, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো নির্ধারণ করবেন।

উল্লেখ্য, সম্প্রতি মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার নামের এক শিশু কুমিরের হামলার শিকার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই দিঘিতে থাকা কুমিরের বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ওঠে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
রাঙামাটির লংগদু উপজেলার নাজিমটিলায় রাতের আঁধারে জমি দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও বিরোধের সৃষ্টি হয়েছে। বিতর্কিত জমিতে জোরপূর্বক বসতি স্থাপনের চেষ্টার পর বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সময়োপযোগী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আইনি প্রক্রিয়া ও ভূমি অফিসের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ ওই জমিতে সব ধরনের কার্যক্রম ও অবস্থানে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
পিরোজপুরের মঠবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ফুটবল, স্কুলব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
আরও পড়ুন
৩৪ দিন পর আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
শাহজালাল মাজারের দানবাক্স খোলা হবে আজ
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১ কোটি ৩ লাখ টাকা
৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা