ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রক্তাক্ত বৃদ্ধকে সড়কে ফেলে পালাচ্ছিলেন মাইক্রোবাসচালক, ঘটনা কী

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দেওয়ার সময় এক মাইক্রোবাসচালককে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দেয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে পলাশ হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনি মারা যান।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। পরে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এই ঘটনায় মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামালপুরে দশানী নদীর ভাঙন রোধে এবং গতিপথ পুনরুদ্ধারের দাবি
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুগ্রামকে রক্ষায় দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর পুনঃখনন করে নদীর গতিপথ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে দশানী নদীর ভাঙন রোধে এবং গতিপথ পুনরুদ্ধারের দাবি
ভোরে হাঁটতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না রহিমার
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোরে হাঁটতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না রহিমার
শীতের আগেই চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
শীত আসার আগেই যশোর ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে খেজুরের রস আহরণের প্রস্তুতি। নভেম্বরের মাঝামাঝি থেকেই মিলবে খেজুরের রস, বলছেন গাছিরা। রস ও তা থেকে তৈরি গুড় বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি বাড়তি আয়ের প্রত্যাশা করছেন তারা।
শীতের আগেই চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতবাড়ি হারানো বিধবা নারী রজুপার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আরটিভিতে এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর তার দুর্দশার বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে মানবিক সহায়তা দেওয়া হয়।
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
আরও পড়ুন
পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন
নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫
বাংলাদেশি আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০