ছিনতাইকারী সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০১:৪১ পিএম


ছিনতাইকারী সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে পিটুনিতে আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাতনামা এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে জনতা ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতনামা ওই তরুণকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission