ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে জরিমানা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৭:০৭ পিএম


ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ২ জনকে জরিমানা
ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশন উপজেলার মায়াব্রিজ সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

শনিবার (৬ জুন) পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন নেতৃত্ব দেন।

অভিযানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জু পাটোয়ারী ও আমজাদ হোসেনের বিরুদ্ধে একটি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মায়াব্রিজ সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission