লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমু দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং একই এলাকার কাঠমিস্ত্রি শরীফের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাসু বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিমু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা শামীম আফজাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে



