সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৮:৩৭ পিএম


সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক
জোনাব বাহিনী আটক তিন সদস্য : ছবি আরটিভি

সুন্দরবনের কুখ্যাত ডাকাত চক্র ‘জোনাব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (১০ জুন) কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

অভিযানে সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেনকে (৩৬) আটক করা হয়। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission